ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরামের ইফতার মাহফিল এবং গেট টুগেদার অনুষ্ঠিত

1018

নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com
প্রকাশিতঃ ০৬ মার্চ ২০২৬

আজ ০৬ মার্চ, ২০২৬ তারিখে ঢাকাস্থ উত্তরা সেক্টর -৯ অবস্থিত মমতাজ মহল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরামের ইফতার মাহফিল এবং গেট টুগেদার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিকেল ০৫ টা থেকে শুরু হয়ে ইফতার মাহফিল আর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরামের আহ্বায়ক এবং নাভানা ফার্মার মাইক্রোবায়োলজি ম্যানেজার জনাব মনোজিৎ কুমার রায় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিষ্ট ( বিএসএম )এর সম্মানিত প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডঃ লুৎফল বারী, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর এবং জেনিথ ফার্মার টেকনিক্যাল ডিরেক্টর জনাব হারুনুর রশিদ, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মো: আরমান হোসেন শুভ, ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং স্কয়ার ফার্মার মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র ম্যানেজার জনাবা ফারজানা লতিফ সহ ফোরাম এবং আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরামের গঠনমূলক অগ্রগতি, ভবিষ্যত চিন্তাভাবনা আর সামগ্রিক বিষয়দি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে দোয়া মাহফিল এর মাধ্যমে ফোরামের উত্তরাত্তর শান্তি কামনা করা হয়।।আহ্বায়ক জনাব মনোজিৎ কুমার রায় সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।