ড্যাফোডিল ফার্মেসী এল্যামনাই এসোসিয়েশনের ইফতার ও এল্যামনাই মিট-আপ।

93

১২ই মার্চ বৃহ:পতি বার, রাজধানীর সোবহানবাগস্থ গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসী এল্যামনাই এসোসিয়েশন এর ইফতার মাহফিল ও এল্যামনাই মিট আপ।

উক্ত বিভাগের সদ্য প্রয়াত ১ম ব্যাচের সাবেক এল্যামনাই বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ও ফার্মেসী গ্র‍্যাজুয়েট এসোসিয়েশন এর কার্য নির্বাহী কমিটির সদস্য মরহুম রাশেদুজ্জামান সরদার শরণ- এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: শরীফা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্যাকাল্টি অফ লাইফ সাইন্সের ডীন অধ্যাপক ড: সারোয়ার হোসেন, আরো ছিলেন অধ্যাপক ড: মোহাম্মাদ শফিকুর রহমান, সহযোগী অধ্যাপক এ.কে.আজাদ সহ অনেকে।

উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেন্ট্রাল এল্যামনাই এসোসিয়েশনের মেম্বার ও ফার্মেসী বিভাগের এল্যামনাই মো: আরমান হোসেন শুভ, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার উপদেষ্টা লেকচারার ও এল্যামনাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক জনাব আনোয়ার পারভেজ, এল্যামনাই ওয়েলফেয়ার সেক্রেটারি ও বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটি শাখার উপদেষ্টা এম.এস.এম. শামীম, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটি শাখার সাবেক সাধারণ-সম্পাদক ও উপদেষ্টা শাহ্ মিরান রাশেদ, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটি শাখার সাবেক উপদেষ্টা ও এল্যামনাই এসোসিয়েশন এর সহ-সভাপতি জনাব বাহারুল আলম বাপ্পী, ও বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম ড্যাফোডিল ইউনিভার্সিটি শাখার আরো অনেক সাবেক নেতৃবৃন্দ।

উক্ত মাহফিল টি সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসী এল্যামনাই এসোসিয়েশনের সভাপতি মো: আল-আমিন ও সঞ্চালনা করেন সাধারণ-সম্পাদক একে আজাদ নাঈম।