সফলভাবে সম্পন্ন হলো ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরামের পুনর্মিলনী-২০২৬।

253

নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com
প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬।

ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম, বাংলাদেশ-এর আয়োজনে আজ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় Bay Leaf Restaurant, মিরপুর-১০, ঢাকা-এ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সদস্যবৃন্দ, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট, অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। শুরুতে অতিথি অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য, সদস্য পরিচিতি পর্ব, ফোরামের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া সিনিয়র সদস্য ও বিশেষ অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং আপ্যায়নের আয়োজন ছিল উল্লেখযোগ্য।

ফোরামের কনভেনর মনোজিৎ কুমার রায় উপস্থিত সকল সদস্য ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও এ বন্ধন অটুট থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল ফার্মার হেড অফ কোয়ালিটি বিশিষ্ট মাইক্রোবায়োলজিষ্ট আছিয়া আক্তার খানম, ড: শুভময় দত্ত, প্রাক্তন ভিসি, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, মোঃ হারুনুর রশিদ, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, ঔষধ শিল্প সমিতি, ড: মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র ম্যানেজার, মাইক্রোবায়োলজি, হেলথকেয়ার ফার্মা, ফারজানা লতিফ, সিনিয়র ম্যানেজার, মাইক্রোবায়োলজি, স্কয়ার ফার্মা। প্রত্যেকেই ফোরামের বিশেষ দিক উল্লেখ করে ভবিষ্যত পথ নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সম্মানিত সভাপতি মো: আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।

ফোরামের কনভেনর মনোজিৎ কুমার রায় বলেন ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম ভবিষ্যতেও সদস্যদের পেশাগত উন্নয়ন, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।