আজ ২৭ শে জুন ২০২৫ রোজ শুক্রবার, বিকাল ৩:০০ টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফার্মেসী বিভাগের প্রাক্তন শিক্ষার্থী “মরহুম রাশেদুজ্জামান সরদার শরণ” এর আত্নার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মেসী বিভাগের পক্ষ থেকে “মরহুম রাশেদুজ্জামান সরদার শরণ” এর স্মরণে এই শোকসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেব উক্ত দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন। 
বিশেষ আলোচনা ও শোক সভা’র উদ্ভোদনী বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: শরীফা সুলতানা। এতে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফ্যাকাল্টি অফ এলাইড হেলথ সাইন্স এর সহযোগী ডীন, ড: সরোয়ার হোসেন ও মরহুম শরণের বন্ধু ও সহপাঠী ও জুনিয়ররা। বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই সহ অন্যান্য ডিপার্টমেন্টের এল্যামনাইবৃন্দ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড: আরিফুর রহমান ফাহিম সুদূর আমেরিকা থেকে উক্ত আলোচনা সভায় যোগ দেন এবং তার ছাত্র মরহুম শরণ কে নিয়ে স্মৃতিচারণ করেন।
ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক ডীন অধ্যাপক ড: মুনীরউদ্দিন আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সম্মানিত সভাপতি মো: আজিবুর রহমান ও সংগ্রামী সাধারণ-সম্পাদক মো: মেহেদী হাসান তানভীর। আরো উপস্থিত ছিলেন বিপিএফ এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব সাদ্দাম হোসেন শাওন। সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত আলোচনা সভা শেষ হয়।






