টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় ফার্মা মাইক্রোবায়োলজিস্ট শাকিল আহমেদ গুরুতর আহত

1230

নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com
প্রকাশিতঃ ২৮ শে মার্চ ২০২৬।

ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের অন্যতম সদস্য মোঃ শাকিল আহমেদ, মাইক্রোবায়োলজিস্ট (এপেক্স ফার্মা), টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

ফোরামের সম্মানিত আহ্বায়ক মনোজিৎ কুমার রায়ের বরাতে জানা যায়, আজ (সকাল) ভোর আনুমানিক ৫:৩০ মিনিটে অফিসে যাওয়ার পথে হোসেন মার্কেট এলাকায় একদল ছিনতাইকারী তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বুক, পেট ও মাথায় আঘাত করে।

পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শরীরে প্রায় ২০টি সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরাম এবং বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (বিপিএফ) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি, ভুক্তভোগীর জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন পেশাজীবী সংগঠনও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। ফোরামের পক্ষ থেকে শাকিল আহমেদের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।