বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

237

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে দেশের সকল ফার্মাসিস্ট, শিক্ষক এবং ফার্মেসি পেশার সঙ্গে সম্পৃক্ত সকলকে জানানো হচ্ছে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশে ঔষধ উৎপাদনকারী ফার্মাসিস্ট, বিপণনকারী ফার্মাসিস্ট, সংরক্ষণকারী ফার্মাসিস্ট, মান নিয়ন্ত্রণকারী ফার্মাসিস্ট, বিভিন্ন কমিউনিটি ফার্মেসিতে কর্মরত কমিউনিটি ফার্মাসিস্টগণ এবং হাসপাতাল ফার্মাসিস্টগণ নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে সমৃদ্ধ করে চলেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ঔষধ বিজ্ঞানী শিক্ষকবৃন্দ তাঁদের জ্ঞান ও শিক্ষার মাধ্যমে ফার্মেসি পেশাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে কর্মরত সকল ফার্মাসিস্টগণ, যারা বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন, তাঁদের প্রতিও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের এই অবদান স্মরণ করছে এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করছে।
নববর্ষ ১৪৩৩ হোক সবার জন্য সুখ, শান্তি ও সাফল্যে ভরপুর। আমরা প্রত্যাশা করি, আগামীতেও দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে ফার্মেসি পেশাজীবীরা তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবেন।

ধন্যবাদান্তে,
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (BPF)