আজ ০৮ মে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে এই কার্য নির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফ জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। নবগঠিত এই কমিটিতে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত অভিজ্ঞ ফার্মাসিস্ট, গবেষক, উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের সমন্বয় ঘটেছে। এই কমিটির মূল লক্ষ্য হলো ফার্মেসি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং ফার্মেসি পেশার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
ক্রীড়া সম্পাদকবৃন্দ: মোঃ ওমর ফারুক নাঈম, মোঃ আল-সামি, মোঃ রাকিবুল হাসান, মোঃ তানভীর আহমেদ, আল ফারাবি, ইমাম হাসান, অনিক মুসুল্লি, আতিকুর রহমান, মিনহাজুল ইসলাম রেজভী এবং কে.এম. তানভীর।
গবেষণা ও শিক্ষা সম্পাদকবৃন্দ: মোঃ মেহেদী হাসান, মোঃ জাকারিয়া খন্দকার এবং মুজাহিদুল ইসলাম ইশান।
আগামী এক বছরে এই কমিটির উদ্যোগে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, গবেষণা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফ জাহিদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়ন এবং ফার্মাসিস্টদের ঐক্যবদ্ধ রাখাই আমাদের মূল লক্ষ্য।
“সাধারণ সম্পাদক তারেক রহমান তার প্রতিক্রিয়ায় জানান, “বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি সেবামূলক প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এই শাখাকে আরও গতিশীল করে তুলব।”এদিকে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।