বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগসহ দুই দফা দাবি বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের।

211
২৫ সেপ্টেম্বর ২০২৬: ‘Empowering pharmacists for healthier futures’—এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটে বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালি, সেমিনার, আলোচনা সভা, প্রতিযোগ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
East West University, Daffodil International University, Comilla University, Bangladesh University, World University of Bangladesh, Gono University এবং Northern University Bangladesh-এর BPF ইউনিটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিট এসব কর্মসূচিতে অংশ নেয়। এসব কর্মসূচিতে ফার্মাসিস্টদের পেশাগত ভূমিকা, রোগীর নিরাপদ ওষুধ ব্যবহার এবং দেশের স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
দিবসটি উপলক্ষে সরকারের কাছে দুই দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম। দাবিগুলো হলো।

১. সরকারি হাসপাতালে Hospital Pharmacist ও Clinical Pharmacist নিয়োগ দিতে হবে।

২. BCS Technical Cadre-এ Pharmacist Cadre অন্তর্ভুক্ত করতে হবে।

BPF-এর কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান বলেন, ‘Empowering pharmacists for healthier futures’ প্রতিপাদ্যের মূল ভাবনা হলো ফার্মাসিস্টদের দক্ষতা ও জ্ঞানকে মানুষের স্বাস্থ্যসেবায় আরও কার্যকরভাবে কাজে লাগানো। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ওষুধ ব্যবস্থাপনা ও নিরাপদ ওষুধ ব্যবহারে ফার্মাসিস্টদের ভূমিকা আরও সুসংগঠিত করা প্রয়োজন।
তিনি বলেন, “সরকারি হাসপাতালে Hospital Pharmacist ও Clinical Pharmacist নিয়োগের মাধ্যমে রোগীকেন্দ্রিক ওষুধসেবায় ফার্মাসিস্টদের সম্পৃক্ততা বাড়ানো সম্ভব। একই সঙ্গে BCS Technical Cadre-এ Pharmacist Cadre চালু হলে রাষ্ট্রীয় স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।”
BPF-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর বলেন, ফার্মাসিস্টদের শিক্ষা ও পেশাগত দক্ষতাকে স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন। বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে হলে ফার্মাসিস্টদের জন্য দায়িত্ব ও কাজের উপযুক্ত ক্ষেত্র নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, “আমাদের দুই দফা দাবি ফার্মাসিস্টদের পেশাগত স্বার্থের পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সঙ্গেও সম্পর্কিত। সরকারি হাসপাতালে Hospital ও Clinical Pharmacist নিয়োগ এবং BCS Technical Cadre-এ Pharmacist Cadre অন্তর্ভুক্তির বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের কর্মসূচিতে অংশ নেওয়া ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও ফার্মাসিস্টরা ‘সরকারি হাসপাতালে Hospital & Clinical Pharmacist নিয়োগ চাই—BCS Technical Cadre-এ Pharmacist Cadre চাই’ স্লোগান দেন।
সরকারি হাসপাতালে Hospital Pharmacist ও Clinical Pharmacist নিয়োগ এবং BCS Technical Cadre-এ Pharmacist Cadre অন্তর্ভুক্ত করার দাবিতে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম এর বাংলাদেশ ইউনিভার্সিটি (BU) ইউনিটের সভাপতি সাইফুল ইসলাম ইমন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউনিট এর সভাপতি তিলক মজুমদার, গণ বিশ্ববিদ্যালয় ইউনিট এর সভাপতি ইমরান হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি তানভীর আনজুম সাজন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সভাপতি মো. শাকিল আহমেদ, সহ অরাও অনেকে।
BPF জানায়, ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়ন, রোগীর নিরাপদ ওষুধসেবা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাবে।