নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com প্রকাশিতঃ ৯ এপ্রিল ২০২৬।
Japan International Cooperation Agency (জাইকা) দ্বিতীয়বারের মতো University of Dhaka-এর ফার্মেসি অনুষদ পরিদর্শন করেছে। এ সময় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক Selim Reza-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
এবারের পরিদর্শনের একটি উল্লেখযোগ্য দিক ছিল দেশের স্বনামধন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ। এই অংশগ্রহণ একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
পরিদর্শনের মূল আলোচ্য বিষয় ছিল—বিশেষ করে ফার্মেসি অনুষদসহ একাডেমিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে জাপানের সম্ভাব্য সহযোগিতা। এ সহযোগিতা বাস্তবায়নের পূর্বে দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সক্ষমতা যাচাই করা হবে।
এছাড়া, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্কের (Academia-Industry Relationship) গুরুত্বপূর্ণ সূচকসমূহ নির্ধারণ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ দেশের ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।