ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখায় বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি অনুমোদন

590

নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম (Bangladesh Pharmacists’ Forum) এর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো: আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে আহসান হাবীব অভ্র কে সভাপতি এবং এ. এল. রিয়াদ কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির উপদেষ্টাগণ হলেন:
মাইনুদ্দিন চিশতী, মো: ইসমাইল হোসেন মিথুন, মাজহারুল ইসলাম সুপ্ত, শেখ আনিসুর রহমান মুন্না, খালেদ মাসুদ পাইলট, মাহমুদুর মনির, রিয়াদ মুন্সী, মোঃ আনোয়ার পারভেজ, এম এস এম শামীম, শাহ মিরান রাশেদ, রাকিবুর রহমান হৃদয়, রিফাত আহমেদ রিও, মোঃ আলভী, সাবিরা সুলতানা কৃতি এবং সাজিদ আহমেদ।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল ইসলাম, ওমর পাটোয়ারী, মোঃ সিহাব আক্তার সৌরভ, ফজলে রাব্বি ও তাহমীদ তাজওয়ার।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তাহসিনুল হাসান ফাহিম, তাহসিনা, ওয়ালিদ, মুসফি আলম হৃদয় ও ইউসুফ আব্দুল্লাহ সজীব।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াসিন আরাফাত সোহাগ, এ আর হৃদয়, সাদিয়া ইসলাম, সিলভী তাবাসসুম ও তাসনিম মাহমুদ।

দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার এবং সহ-দপ্তর সম্পাদক আশিকুর রহমান ও মোঃ ফয়সাল।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাতুজ্জামান রৌনিক এবং সহ-কোষাধ্যক্ষ মাহির ও তানভীর হোসেন শান্ত।

প্রচার সম্পাদক অতিন সাহা এবং সহ-প্রচার সম্পাদক আসিফ।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান শেখ এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাফিসা নাওয়াল আদিবা।

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান এবং সহ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রছন্ন জাহান।

ক্রীড়া সম্পাদক মোঃ খোরেশেদ আলম এবং সহ-ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম বাধন ও মুহিদ রানা।

গবেষণা বিষয়ক সম্পাদক মশিউর রহমান এবং সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আফিফা ফারজানা নাবা ও মুশফিকুর রহমান মাহিন।

প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান ও আবু হানিফ।

মিডিয়া ও সেমিনার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু এবং সহ-মিডিয়া ও সেমিনার বিষয়ক সম্পাদক সৌরভ হাসান।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ লিমন, বাদশা ফাহাদ, সাখাওয়াত, রমজান, আশিক, মিথিলা মেহেরীন ও সিয়াম হাসান।

নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীদের সংগঠিত করে ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।