PharmaNewsBD: Bangladesh Pharmacists Forum দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও রোগী-কেন্দ্রিক করতে হসপিটাল ফার্মেসি কার্যক্রম চালুর লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সাধারণ সম্পাদক, মো: মেহেদী হাসান তানভীর জানান যে, আধুনিক স্বাস্থ্যসেবায় হসপিটাল ফার্মেসি একটি অপরিহার্য উপাদান। সঠিক ওষুধ ব্যবস্থাপনা, রেশনাল ড্রাগ ইউজ, ক্লিনিক্যাল ফার্মেসি সার্ভিস, ফার্মাকোভিজিল্যান্স এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে সুপারিশ প্রদান করেছেন এবং জাতীয় নীতি প্রণয়নের প্ল্যাটফর্মে মতামত তুলে ধরেছেন। ফোরাম আশা করছে, নতুন সরকারের নেতৃত্বে স্বাস্থ্যখাতে গঠনমূলক সংস্কারের অংশ হিসেবে হসপিটাল ফার্মেসি কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সাধারণ সম্পাদক, মো: মেহেদী হাসান তানভীর বলেন:
“আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ফার্মা সোসাইটির বৃহত্তর স্বার্থে কাজ করতে চাই। হসপিটাল ফার্মেসি চালু হলে রোগীর চিকিৎসা সেবা আরও নিরাপদ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।”
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম বিশ্বাস করে যে, সরকারি-বেসরকারি সমন্বয়ে একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক হসপিটাল ফার্মেসি সিস্টেম এবং ক্লিনিক্যাল ফার্মেসী চালু করা সম্ভব।












