নবনিযুক্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরাম এর শুভেচ্ছা।

166

নবনিযুক্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলমগীর হোসেন মহোদয়কে ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরাম, বাংলাদেশ এর থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।

ফোরামের এক বার্তায় বলা হয় যে, ঔষধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশের ঔষধ শিল্পে মান উন্নয়ন আর ধারাবাহিক গুণগত ঔষধ তৈরি এবং বাজারজাতকরণে রাষ্ট্রের একটি অভিভাবক কেন্দ্রস্থল থেকে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে।বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিষ্ট ফোরাম বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যালসে মাইক্রোবায়োলজিষ্টদের একটি কমন প্রফেশনাল প্লাটফর্ম আর উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফোরামের সম্মানিত আহ্বায়ক জনাব মনোজিৎ কুমার রায় মনে করেন যে, নবনিযুক্ত মহাপরিচালকের দক্ষ এবং চৌকোশ ব্যবস্থাপনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সকল কার্যাবলী আরও গতি পাবে এবং একজন অভিভাবক হয়ে ঔষধ শিল্পের পাশে থেকে অতি দ্রুত ফার্মাসিউটিক্যালসে কর্মরত সকল নিবেদিত মানুষদের জরুরি সেবক হিসেবে আখ্যায়িত করে সকল উন্নয়ন কাজে পরামর্শ এবং গাইড করবেন।