ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬: যুগে যুগে মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ভাষা। আমাদের বাংলা কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়—এটি সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। শুদ্ধ ও নম্র ভাষার ব্যবহার পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বিশ্বাস গড়ে তোলে।
অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম জানাই। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা চিরস্মরণীয়। মাতৃভাষার চেতনাকে দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে, বিনয় ও নম্রতার চর্চার মাধ্যমে জাতি গঠনে নীতিমূলকভাবে প্রতিফলিত করা অপরিহার্য।
স্বাস্থ্যসেবায় বাংলা ভাষার যথাযথ ব্যবহার রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। রোগীর স্বাস্থ্য, ওষুধের সঠিক ব্যবহার এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ শুদ্ধ ও সহজবোধ্য বাংলায় প্রদান করলে ভুল বোঝাবুঝি ও চিকিৎসাজনিত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
সমন্বিত স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের প্রয়োজনীয়তা অপরিসীম। রোগীকেন্দ্রিক, নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। World Health Organization (WHO)-এর নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও সঠিক ওষুধ ব্যবহার, কার্যকর ফার্মাসিউটিক্যাল কেয়ার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষিত ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF) আশা করে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নেতৃত্বে Hospital Pharmacy System ও Government Pharmacy Network বাস্তবায়নের মাধ্যমে হাসপাতাল ও উপজেলা পর্যায়ে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের যথাযথ নিয়োগ নিশ্চিত করা হবে। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসার মানোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF) ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও স্বাস্থ্যখাতে শুদ্ধ ও মানবিক যোগাযোগ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
সকল বীর ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
ফার্মাসিস্ট মোহাম্মদ এহসান আহমেদ দপ্তর সম্পাদক বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF) ঢাকা, বাংলাদেশ