ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফার্মেসি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত “Intra-Department Futsal Tournament 2026” সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাণবন্ত আয়োজন, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, আবেগ ও উচ্ছ্বাস। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের সরব উপস্থিতি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২৯ ব্যাচ এবং রানার্স আপ হয় ৩২ ব্যাচ। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৩২ ব্যাচের তৌসিফ “প্লেয়ার অব দ্য ফাইনাল” নির্বাচিত হন। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২৯ ব্যাচের তানভীর এবং সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন একই ব্যাচের রকি।
ফাইনাল ম্যাচে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকরা টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতার জন্য বিভাগের সম্মানিত অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় Atex Corporation-এর স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী শাহনাজ আক্তার ঝরা, ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং MAK Business Group-এর স্বত্বাধিকারী এ কে আজাদ নাইমকে, যিনি টুর্নামেন্টের ট্রফি স্পনসর করেন।
এছাড়াও প্রাইজমানি স্পনসর করার জন্য কৃতজ্ঞতা জানানো হয় জাপানে উচ্চশিক্ষারত অ্যালামনাই জালাল উদ্দিন রাকিব, জেনফার বাংলাদেশ লিমিটেড-এর রিজিওনাল ম্যানেজার আরমান শুভ, জেনফার বাংলাদেশ লিমিটেড-এর রিজিওনাল এক্সিকিউটিভ ফরহাদ হোসেন এবং বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক শাহ মিরান রাশেদকে।
পুরো আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সম্পাদক মাঝহারুল ইসলাম বাধন এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহফুজ। তাঁদের নেতৃত্বে টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা ছিল না; বরং এটি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।