“নতুন নেতৃত্বে ঔষধ প্রশাসন: ফার্মাসিস্টস্ ফোরামের শুভেচ্ছা”

253

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF)-এর বিবৃতিঃ 

“বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (BPF)-এর পক্ষ থেকে নবনিযুক্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ফার্মাসিস্ট মোঃ আলমগীর হোসেন মহোদয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ওষুধ প্রশাসনের প্রতিটি জেলা অফিসে অন্তত ২ জন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিতে তিনি কার্যকর ব্যাবস্থা গ্রহণ করবেন এবং ফার্মাসিস্ট ছাড়া কোন ড্রাগ সুপার নিয়োগ নয়।

ফার্মাসিস্ট মোঃ আলমগীর হোসেন মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধের মান নিয়ন্ত্রণ, নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিতকরণ, নীতিমালা বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে তাঁর সফলতা কামনা করছি এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

আমরা অত্যন্ত আনন্দিত যে একজন ফার্মাসিস্ট এ সম্মানজনক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমরা বিশ্বাস করি, ফার্মাসিস্ট মোঃ আলমগীর হোসেন মহোদয়ের অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞা দেশের ঔষধ খাতকে আরও সমৃদ্ধ করবে এবং সবার জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”